রাঙ্গুনিয়ায় আট জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রাম থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার পুলিশের একটি দল গতকাল শুক্রবার ভোর ছয়টায় তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মো. সোলায়মান (৩২), আবদুল কাদের (৩৩), আবু তাহের (৪০), আকতার হোসেন (২৯), মো. সুজন (৫০), লেদু মিয়া (৩৭), আহমদ শাহ (৫৫) ও মো. বেলাল (৩৫)।পুলিশ জানায়, মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রামের কর্ণফুলী নদীর বেড়িবাঁধ এলাকায় কতিপয় জুয়াড়ি সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে জুয়ার রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। খবর পেয়ে গতকাল ভোর ছয়টায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গুনিয়া থানার ওসি মনজুর মোর্শেদ বলেন, গ্রেপ্তারকৃতরা শুধু জুয়াই খেলেন না, এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত, যা তাঁরা নিজেরাই স্বীকার করেছেন।