রাঙ্গুনিয়ায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রাইখালী থেকে আদিবাসী এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করে ধর্ষণের পর পাহাড়ে ছেড়ে পালিয়েছে অপহরণকারীরা। গত বুধবার সন্ধ্যায় পাহাড় থেকে ছাত্রীটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে ছাত্রীটিকে রাঙামাটি জেলা হাকিমের আদালতে পাঠানো হয়।পুলিশ জানায়, মামলার আসামি রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের সেয়াইন্যারবাড়ি গ্রামের আকতার হোসেন গত সোমবার দুপুরে রাইখালী মাঝিপাড়া গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। মেয়েটির বাবা গত মঙ্গলবার এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন সন্ধ্যায় কারিগরপাড়ার কাছে একটি পাহাড় থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মেয়েটি জানিয়েছে, আকতার হোসেন তিনজন সহযোগীকে নিয়ে তাকে অপহরণ করে। এরপর চট্টগ্রাম ও বান্দরবানের দুটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবার করা জিডিটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।