রাঙ্গুনিয়ায় আরও ১৪ ইটভাটায় অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় সোয়া চার লাখ টাকা জরিমানা ও ১২ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালত ২৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, এসব ইটভাটার কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের সনদ নেই।
‘এক জায়গায় ১১৩ ইটভাটা, বিবর্ণ রাঙ্গুনিয়া’ শিরোনামে ৫ ডিসেম্বর প্রথম আলোয় সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়।