রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলার সরফভাটা আশ্রয়ণ প্রকল্প এলাকায় সভা হয়। এ নিয়ে পাঁচটি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করল সেনাবাহিনী।সেনাবাহিনী সূত্র জানায়, গৃহহারা মানুষের কথা চিন্তা করে উপজেলার বেতাগি, পোমরা, পদুয়া, সরফভাটা ও জাকিরাবাদ পৌর এলাকায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এগুলো নির্মাণ করা হয়।রাঙ্গুনিয়া উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস জানান, ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় সরকার রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলে। চট্টগ্রাম বায়েজীদ সেনাক্যাম্পের ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর এসব প্রকল্পে ঘর নির্মাণের কাজ শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গতকাল বুধবার সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর হস্তান্তর করেন সেনাক্যাম্পের ক্যাপ্টেন মহিউল হাসান ভূঁইয়া। এ সময় লেফটেন্যান্ট এম এম জব্বার, ওয়ারেন্ট অফিসার মাহফুজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন উপস্থিত ছিলেন। প্রকল্প সমন্বয়কারী ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘পাঁচটি আশ্রয়ণ প্রকল্পে মোট ৩০০টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তিন কক্ষবিশিষ্ট প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার নদীভাঙা ও বাস্তুহারা পরিবারগুলো এসব ঘরে পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।’