রাঙ্গুনিয়ায় গণকবরগুলো অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় চিহ্নিত একাত্তরের ১৩টি গণকবর এখনো অরক্ষিত। ২০০৯ সালের ডিসেম্বর মাসে এসব গণকবর চিহ্নিত করা হয়। এ সময় সঞ্চৃতিসৌধ ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে গণকবরগুলো সংরক্ষণ করার কথা বলেছিলেন উপজেলা প্রশাসন।গণকবরগুলো হলো: উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ নগরের পোমরা বনবিটসংলগ্ন পাহাড়, মরিয়মনগর ইউনিয়নের তালুকদার দীঘিরপার, হোচনাবাদ ইউনিয়নের ঘাগড়া খীলমোগল গ্রামের মোগলদীঘিরপার, নিশ্চিন্তাপুর গ্রামের জঙ্গল নিচিন্তাপুর, পদুয়া ইউনিয়নের কমলাছড়ি বনবিটের পশ্চিমে পাহাড়, ইসলামপুর ইউনিয়নের ঘাগড়া সেনাক্যাম্পের উত্তরে পাহাড়, উত্তর রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি টেলিফোন এক্সচেঞ্জসংলগ্ন এলাকা, চন্দ্রঘোনা বনগ্রাম পাহাড়, সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের চিরিঙ্গা বনবিট কার্যালয়সংলগ্ন পাহাড়, কোদালা ইউনিয়নের কোদালা চা-বাগান, বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামের জঙ্গল বেতাগী পাহাড়, শিলক ইউনিয়নের শিলক বহুমুখী উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা ও পারুয়া ইউনিয়নের হাজারিখীল গ্রামের হাজারিদীঘির পার। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলা প্রশাসনের পরিদর্শক দল ২০০৯ সালের ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সরেজমিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এসব গণকবর চিহ্নিত করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুন্সি মিয়া বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় উপজেলার ৭০-৭৫ জন মুক্তিকামী মানুষকে হত্যা করে এসব গণকবরে মাটিচাপা দেয় পাকিস্তানি হানাদাররা। বর্তমান সরকার ক্ষমতার আসার পর গণকবরগুলো চিহ্নিত করে সঞ্চৃতিসৌধ নির্মাণ ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে এ উদ্যোগও বাস্তবায়ন হয়নি। ফলে গণকবরগুলো আজও অরক্ষিতই পড়ে আছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সরকার উপজেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গণকবরগুলো চিহ্নিত করে শহীদ মুক্তিযোদ্ধাদের সমঞ্চানে সঞ্চৃতিসৌধ নির্মাণ ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। কিন্তু গণকবরগুলো চিহ্নিত করার পর আর কোনো নির্দেশনা পাওয়া যায়নি।