রাঙ্গুনিয়ায় গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা সুফিগোট্টা এলাকায় গতকাল শনিবার অবরোধ-সমর্থকেরা একটি অটোরিকশা ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা গাড়ির চালক ও তিন যাত্রীকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যায় ১০-১৫ জন অবরোধ-সমর্থক চন্দ্রঘোনা সুফিগোট্টা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় গাড়ির যাত্রীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চালক ও তিন যাত্রীকে মারধর করেন অবরোধকারীরা। খবর পেয়ে যুবলীগের কর্মীরা অবরোধকারীদের ধাওয়া করেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাঙ্গুনিয়ার সত্যপীরের মাজার এলাকায় অবরোধ-সমর্থকেরা একটি পণ্যবাহী ট্রাক ভাঙচুর করে।