রাঙ্গুনিয়ায় গাড়িতে অগ্নিসংযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা চারা বটতল এলাকায় এক সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর করে পুড়িয়ে দেওয়া হয়েছে অটোরিকশাটি।
একই এলাকার ছুফিপাড়া থেকে গতকাল দুপুরে মো. মাসুদ (১৯) নামের এক পিকেটারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাঙ্গুনিয়া থানার পুলিশ। ভোরে উপজেলার পাঁচটি স্থানে বিএনপির নেতা-কর্মীরা ব্যারিকেড দিলেও পরে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. লোকমান আটক মাসুদকে ছাত্রদলের কর্মী দাবি করে জানান, নেতা-কর্মীদের আটক করে সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না।