রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার পৃথক জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালিউল্লাহ বলেন, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে উপজেলার পোমরা ইউনিয়নের রোসাইপাড়া গ্রামের মো. হারুন (৩৮) এবং ডাকাতি মামলার আসামি একই ইউনিয়নের মহত্বরখীল গ্রামের জানে আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালিউল্লাহ জানান, জানে আলমের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।