রাঙ্গুনিয়ায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাত্রদলের নেতা ইমাম হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার মোগলের হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গুনিয়ার নোয়াগাঁও ভবানী গেট এলাকায় অবরোধের সময় ইটপাটকেল নিক্ষেপে অটোরিকশার চালক মো. ইসমাইলের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার এসআই মো. মুরাদ উল্লাহ জানান, ইমামের বিরুদ্ধে ইসমাইল হত্যা মামলা, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আনছুর উদ্দীন জানান, ইমাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।