রাঙ্গুনিয়ায় জামায়াত নেতা আলমগীর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক জামাল উদ্দিন গতকাল শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। জামাল উদ্দিন জানান, জামায়াতের নেতা আলমগীর নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ আইনশৃঙ্খলাবিরোধী নানা অভিযোগ রয়েছে। তাই গতকাল সকালে মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফিরোজ আলম ভুঁইয়া এ প্রসঙ্গে বলেন, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের রোকন। কোনো অপরাধ ছাড়াই রাজনৈতিক কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।