রাঙ্গুনিয়ায় ডাকাত আইয়ুব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত আইয়ুবকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার পুলিশের একটি দল গত সোমবার রাতে অভিযান চালিয়ে রাঙামাটি পার্বত্য জেলার রিজার্ভ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোল মোহামঞ্চদপাড়া গ্রামের মৃত জহির আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাঙামাটি পার্বত্য জেলার রিজার্ভ বাজারে অবস্থান করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলার একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে এলাকার ইটভাটামালিকদের জিম্মি করে চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় তিনটি ডাকাতি ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।