রাঙ্গুনিয়ায় ডাকাত কাঞ্চন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর থেকে ডাকাত কাঞ্চনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কাঞ্চন আন্তজেলা ডাকাত দলের সর্দার। চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার প্রত্যন্ত এলাকা এবং সড়কে বাস ডাকাতির সঙ্গে জড়িত সে। গত রোববার রাতে সে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর এলাকায় নিজ বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনজুর মোর্শেদ জানান, কাঞ্চনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটিসহ সাতটিরও বেশি ডাকাতির মামলা রয়েছে। গতকাল সোমবার সকালে তাকে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।