রাঙ্গুনিয়ায় ডাকাতি গৃহকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরিয়া পাড়া গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতদের পিটুনিতে গৃহকর্তা আহত হয়েছে। গত ১০ রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গৃহকর্তা দিদারুল ইসলাম (৪২) জানান, ১৫-১৬ জনের একটি ডাকাত দল রোববার দিবাগত রাত ১টায় তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিমঞ্চী করে। ডাকাতরা এ সময় লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে আলমিরায় রক্ষিত ২ লাখ ৫৩ হাজার টাকা ও তার স্ত্রীর ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এলাকাবাসী জানান, ডাকাতরা আশপাশের ৬-৭টি ঘরের দরজায় বাইরে থেকে আটকে রাখে। ফলে দিদারের চিৎকার শুনেও কেউ ঘর থেকে বেরোতে পারেনি। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে হোসেন নামে এক ডাকাতকে গতকাল সোমবার দুপুরে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতদের আটকের চেষ্টা চলছে।