রাঙ্গুনিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় ডাকাতের গুলিতে মো. রুবেল (২৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটায় এই ঘটনা ঘটে।
নিহত রুবেল একই এলাকার মো. হানিফ মিস্ত্রির ছেলে। ঘটনার সঙ্গে জড়িত মো. আজাদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ডাকাত দল এলাকায় ডাকাতির করার জন্য গুচ্ছগ্রাম এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই পথচারীর মোবাইল ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর রুবেল অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁর রিকশার গতিরোধ করে গুলি করে মোবাইল ছিনিয়ে নেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।