রাঙ্গুনিয়ায় ডেকোরেশন শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রাম থেকে ডেকোরেশন শ্রমিক দিদারুল আলমের লাশ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, খবর পেয়ে উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রামের একটি পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় দিদারুল আলমের (৩০) লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার এসআই আবদুস ছালাম জানান, দুর্বৃত্তরা দিদারুল আলমকে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। তাঁর গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। বিকেল চারটায় ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দিদারুল আলমের ছোট ভাই জয়নাল বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা করেছেন।জয়নাল জানান, দিদারুল আলম রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী বাজারে একটি ডেকোরেশনের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ৫ জুন রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ঘরের কাছে পাহাড়ে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।