রাঙ্গুনিয়ায় পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল সোমবার পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাবের আহম্মদ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদি জানান, দুই ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর সাবের তাঁর প্রচণ্ড মাথাব্যথা করছেন বলে জানান। এ সময় ওই কক্ষে কর্তব্যরত শিক্ষক তাঁর মাথায় পানি ঢালেন। সুস্থ না হওয়ায় লালানগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী চিকিৎসক কাঞ্চন চৌধুরীকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কাঞ্চন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই পরীক্ষার্থীর রক্তের নিম্নচাপ ও দ্রুত পাল্স চলাচল বুঝতে তিনি তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, অতিরিক্ত গরমে ওই পরীক্ষার্থী অসুস্থ হয়ে থাকতে পারেন।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, সাবের আহমঞ্চদ রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর নোয়াগাঁও এলাকার মৃত ফজল করিমের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট। খবর পেয়ে তাঁর বড় ভাই নুরুল আলম হাসপাতাল থেকে লাশ নিয়ে যান।