রাঙ্গুনিয়ায় পাঁচটি ইটভাটাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার পাঁচটি ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন। বিএসটিআই সনদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই ইটভাটাগুলোর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার নুরুল হক। পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন। ম্যাজিস্ট্রেট খোন্দকার নুরুল হক জানান, ইসলামপুর ইউনিয়নের মো. ইউসুফ, ফজলুল করিম, জালাল উদ্দিন, নুরুল আবছার ও রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার আতর আলীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।