রাঙ্গুনিয়ায় পাহাড়ের মাটির চাপায় তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামে পাহাড়ের মাটিতে চাপা পড়ে তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের একজন রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন। গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। পারুয়া ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, ১৩-১৪ জন শ্রমিকের একটি দল গত ৬ জানুয়ারি থেকে জঙ্গল পারুয়া গ্রামের পাহাড় কেটে কাটাখালী গ্রামের মো. ইসহাকের বসতঘরের ভিটা ভরাট করে। মাটি কাটার একপর্যায়ে গত শনিবার বিকেল তিনটায় পাহাড়ের ওপর থেকে মাটির একটি স্তর ধসে পড়ে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে আহত হন। আহতেরা হচ্ছেন মো. লোকমান (৩০) ও মো. কাসেম (৩৫)। তাঁদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজখামার গ্রামে। আহত অপর ব্যক্তি মো. ইসমাইলের (২৮) বাড়ি পারুয়া ইউনিয়নের লক্ষ্মীরখিল গ্রামে।