রাঙ্গুনিয়ায় পুকুরের মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব নিশ্চিন্তাপুর গ্রামের পোজলা ঢেবায় একটি পুকুর থেকে ছোট আকৃতির প্রায় পাঁচ মণ মাছ লুট হয়েছে। উপজাতি সন্ত্রাসীদের সহযোগিতায় স্থানীয় কতিপয় সন্ত্রাসী গত রোববার রাতে এসব মাছ লুট করে নিয়ে যায়। পুকুরের মালিক আবদুল ছালাম গতকাল মঙ্গলবার এ ব্যাপারে চারজনের নামে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আবদুল ছালাম জানান, উপজাতি সন্ত্রাসীরা স্থানীয় মহিউদ্দিন ও তাঁর পাঁচ-ছয়জন সহযোগী দিয়ে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুকুরের মাছ ধরতে থাকে। খবর পেয়ে সেখানে গেলে সন্ত্রাসীরা দা, কিরিচ নিয়ে আমাকে ধাওয়া করে। পরে তারা প্রায় ২০ হাজার টাকা মূল্যের রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির ছোট আকৃতির প্রায় পাঁচ মণ মাছ লুট করে নিয়ে যায়।তিনি অভিযোগ করেন, উপজাতি সন্ত্রাসীরা দুই মাস আগে পোজলা ঢেবায় এসে পুকুরে কাজ করার সময় আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা মহিউদ্দিন ও তাঁর সহযোগীদের দিয়ে পুকুরের মাছ লুট করে।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও মহিউদ্দিনকে পাওয়া যায়নি। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।