রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ইলিয়াছের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় গাড়ি ভাঙচুর, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবিরের করা মামলায় রোববার রাতে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়।রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুছ তালুকদার বলেন, গত ৪ আগস্ট রাত নয়টায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট কার্যালয়ে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। মো. ইলিয়াছ এ ঘটনায় জড়িত নন। তবুও ক্ষমতাসীন দলের ক্ষমতাধর ব্যক্তির কথায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।