রাঙ্গুনিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে নাশকতার জন্য বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত সাহাব উদ্দিন ওরফে ককটেল সাহাইফ্যার (৪০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন।
গ্রেপ্তার হওয়া সাহাব উদ্দিনকে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করার পর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক ওয়ালীউল্লাহ অলি জানান, বোমার আঘাতে সাহাব উদ্দিনের ডান হাতের কবজি ও বাঁ হাতের তিনটি আঙুল উড়ে গেছে এবং সারা শরীরে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা গ্রামের মৃত নুর আহমদের ছেলে সাহাব উদ্দিন গত রোববার ছিপাতলি জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে বসে বোমা তৈরি করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে ইছাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি তাজা হাতবোমা, ১২টি বোমার খোসা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। সাহাব উদ্দিনের বিরুদ্ধে ২০১০ সালে ডাকাতির মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম তালুকদার জানান, বিএনপির সন্ত্রাসী ককটেল সাহাইফ্যা এর আগেও একবার নিজের হাতে থাকা ককটেল বিস্ফোরণে আহত হয়েছিলেন। এখনো তাঁর হাত ও মুখে এসবের চিহ্ন আছে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির জন্য বোমা তৈরিকালে এ ঘটনা ঘটে।