রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় মো. জাহাঙ্গীর (৩২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে মো. জালাল (৩২) নামের আরেক ব্যবসায়ী আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জাহাঙ্গীরের বাড়ি একই এলাকার রাজ ঘাটাকূল গ্রামে।
নিহত ব্যক্তির বড় ভাই মো. পারভেজ জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে ১০-১২ জন মুখোশধারী জাহাঙ্গীরকে গুলি করে পালিয়ে যায়। রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়ালিউল্লাহ জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।