রাঙ্গুনিয়ায় মাটির দেয়াল চাপায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী মোহামঞ্চদপুর এলাকায় ঘরের মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন আহত হয়েছে। আহত দুজন চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টায় হঠাৎ এলাকার নেয়ামত উল্লাহর ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে নেয়ামত উল্লাহ (৪০), তাঁর স্ত্রী রেহেনা আকতার (৩৫), তাঁদের মেয়ে ঊর্মি আকতার (৮) ও সুমি আকতার (৬) মাটির নীচে চাপা পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তমঞ্চধ্যে গুরুতর অবস্থায় নেয়ামত উল্লাহ ও রেহেনা আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নেয়ামত উল্লাহ জানান, তাঁর ঘর মোহামঞ্চদপুর এলাকায় পাহাড়ের কোলে অবস্থিত। গত দুই দিনের বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পানি ঘরের মাটির দেয়ালের সঙ্গে লাগে। এতে মাটির দেয়াল ভিজে যায়। কিন্তু হঠাৎ করে দেয়ালটি ভেঙে গায়ের ওপর চাপা পড়বে, সেটা বুঝে ওঠা সম্ভব হয়নি। পাহাড়ের কোলে তাঁর মতো আরও প্রায় শতাধিক মাটির তৈরি কাঁচা ঘরবাড়ি রয়েছে বলে জানান তিনি।