রাঙ্গুনিয়ায় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা গণমিলনায়তন মাঠে আয়োজিত তিন দিনের বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার বিকেল চারটায় মেলার উদ্বোধন করেন তিনি। বন বিভাগ ও কৃষি কার্যালয় সূত্র জানায়, পরিবেশ উন্নয়নে বনায়ন সৃজন ও কৃষিপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বন বিভাগ ও কৃষি অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলায় বনায়ন সৃজনের কৌশল ও কৃষিপ্রযুক্তি ব্যবহারের দিক তুলে ধরে পৃথক প্রদর্শনীকেন্দ্র খোলা হয়।