রাঙ্গুনিয়ায় মেয়রসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দুজন মেয়র পদপ্রার্থীসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী গত বুধবার উপজেলা সম্মেলনকক্ষে মনোনয়নপত্র বাছাইপর্বে বিধি অনুযায়ী এসব মনোনয়নপত্র বাতিল করেন। তবে বাতিলের বিরুদ্ধে আপিল সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যে ঋণখেলাপি হওয়ায় এবং তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অমান্য করে পৌরসভার উন্নয়নকাজে অর্থ ছাড় দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র নুরুল আমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পৌরসভার উন্নয়নকাজে চুক্তিবদ্ধ থাকার দায়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।