রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের ব্যবসায়ীরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সমাবেশ করেছেন। গত রোববার তাঁরা উপজেলার কাউখালী রাস্তার মাথায় এ সমাবেশ করেন।উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এই দুই ইউনিয়নের চার শতাধিক মানুষ অংশ নেয়। এতে ইউপি সদস্য মো. দুলাল, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদার, আওয়ামী লীগের নেতা ফজলুল করিম, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।ইউপি সদস্য মো. দুলাল তাঁর বক্তব্যে বলেন, ২০০৯ সালের জুন মাস থেকে সশস্ত্র সন্ত্রাসীরা রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ইটভাটা মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছে।সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসীদের হামলা ও চাঁদাবাজি বন্ধের ব্যাপারে ব্যবস্থা না নিলে পরবর্তীসময়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, সন্ত্রাসীরা চলতি জানুয়ারি মাসের শুরুতে রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় শাহেদ কামাল ও ইকবাল হোসেনের ইটভাটায় চাঁদা চেয়ে চিঠি পাঠায়। চাঁদা না দেওয়ায় গত ৮ জানুয়ারি তারা ইকবাল হোসেনের ইটভাটায় এসে চার শ্রমিককে মারধর করে। এ সময় অন্য শ্রমিকেরা ভয়ে পালিয়ে যায়।