রাঙ্গুনিয়ায় সাত শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহপাড়া কামিল মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। ককটেলসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। গতকাল রোববার বিকেলে পুলিশ এ অভিযান চালায়।আটক শিবিরের কর্মীরা হচ্ছেন আজিজুল হক (১৮), শওকত আকবর (১৯), তৈয়ব উল্লাহ (১৮), মো. ইউনুচ (১৮), আবু বক্কর সিদ্দিক (১৯), আনোয়ারুল ইসলাম (১৮) ও মো. মামুন (১৮)। পুলিশ জানায়, সমমনা ইসলামি দলের ডাকা হরতালে নাশকতার জন্য মাদ্রাসা ছাত্রাবাসে শিবিরের কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন—এ রকম খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ দল অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ এ সময় তল্লাশি চালিয়ে ১০টি ককটেল, লোহার রড, গুলতি, মার্বেল, লাঠিসোঁটা, সাংগঠনিক নথিপত্র, লিফলেট ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে। এ ছাড়া পুলিশের ব্যবহূত কয়েকটি ইউনিফর্মও উদ্ধার করা হয়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।