প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সমাবেশ গত ২৯ মে রোয়াজার হাটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি প্রমোদ বরণ বড়ুয়া। সম্পাদক দিলীপ দাশগুপ্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আব্দুল আজিম, কাজী আনোয়ার, কানন বড়ুয়া, বাবুল শীল প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উদীচী রাঙ্গুনিয়ার আহ্বায়ক তপন দাশ, ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা সম্প্রতি রাঙ্গুনিয়ার শিলকে সংঘটিত শিশু ধর্ষণের মূল হোতাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।