রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী দাসপাড়ার ওই মেয়েটি রোববার দুপুরে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। পার্শ্ববর্তী নুরু কলোনির মোহাম্মদ আলী (৪০) মেয়েটিকে কৌশলে একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বাবাকে সব বলে। সোমবার রাতে মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন।রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোর্শেদ জানান, মোহাম্মদ আলীকে গতকাল সকালে ইছাখালী নুরু কলোনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।