রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গতকাল রোববার পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভেঙে যাওয়া সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন এলাকার তরুণেরা। উপজেলার লালানগর ইউনিয়নের আলম শাহপাড়া-আকবর সিকদারপাড়া সড়কটি সংস্কার কাজে অংশ নেন ২০-২৫ জন তরুণ। দেড় কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটিতে মাটি ফেলে চলাচলের উপযোগী করে তোলেন তাঁরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সড়ক মেরামত কাজে সহযোগিতা করেন। উপজেলার চন্দ্রঘোনা নবগ্রাম সড়কও মেরামত করা হয় স্বেচ্ছাশ্রমে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন, লালানগর উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম, লালানগর ইউপি সদস্য মো. দিদারুল আলম কুদ্দুছ প্রমুখ।