রাঙ্গুনিয়ায় ৫ শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশ
টানা ৬০ দিন অনুপস্থিত থাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডাকযোগে এসব নোটিশ পাঠান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা জানান, বিধি মোতাবেক বিনা অনুমতিতে একনাগাড়ে ৬০ দিন অনুপস্থিত থাকার কারণে চাকরিচ্যুত কেন করা হবে না, কৈফিয়ত তলব করে উপজেলা সদর বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা চৌধুরী, পশ্চিম খুরুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেশকাতুন নূর, সাড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চরণিকা দেব, সাতঘড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সুলতানা ও পশ্চিম ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দত্তকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হলেও তাঁরা তা করেননি।