রাজউক উত্তরা কলেজে লেখাজোখা কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে চলছে স্বপ্নের গল্প প্রতিযোগিতা। প্রস্তুতির অংশ হিসেবে দেশের ২০টি স্কুলে লেখা ও আঁকার কর্মশালার আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘লেখাজোখা’ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় গল্পের ছলে শিক্ষার্থীদের লেখা ও আঁকার বিভিন্ন কলাকৌশল বিষয়ে আলোচনা করেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা। আজ দুপুর ১২টায় ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি বালিকা বিদ্যালয় ও কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।