রাজউক উত্তরা মডেলে জিপিএ-৫-এর হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখে এবার এসএসসিতে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে। এসএসসি পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ৬১০ জন অংশ নেয়, জিপিএ-৫ পেয়েছে ৫৬৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫১৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৫০ জন।
কর্তৃপক্ষ বলছে, এসএসসিতে গত বছর জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ছিল ৯০ দশমিক ৮৪ শতাংশ। এবার তা বেড়ে ৯২ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন প্রথম আলোকে বলেন, ভালো ফলের জন্য আলাদাভাবে খুব বেশি প্রচেষ্টা নিতে হয়, এমন নয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ, পরীক্ষা ও মূল্যায়ন—
এগুলোই ভালো ফলের কারণ। এর পাশাপাশি আছে অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা।
অধ্যক্ষ বলেন, ‘ভালো ফলের সঙ্গে শিক্ষার্থীকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের সমান প্রচেষ্টা থাকে।’