রাজউক কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে যোগ দেওয়ার দেড় বছরের মাথায় বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাতে দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন। যাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি হলেন রাজউকের এমএলএসএস মো. জাজাউল হক মুন্সী।
দুদক সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, জাজাউলের বিরুদ্ধে ১৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সূত্র আরও জানায়, জাজাউল মাত্র দেড় বছর আগে রাজউকের চাকরিতে যোগ দেন। তিনি দিলকুশায় সংস্থাটির প্রধান কার্যালয়ে কর্মরত।
চলতি বছরের মাঝামাঝি সময়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এলে অনুসন্ধানে নামে দুদক।