রাজউক কলেজে শহীদ মিনার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের নবনির্মিত শহীদ মিনার ২ এপ্রিল উদ্বোধন করা হয়েছে। শিক্ষাসচিব ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী এটি উদ্বোধন করেন। এ ছাড়া কলেজে ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ শীর্ষক একটি আকর্ষণীয় ম্যুরাল ও ‘মুক্তিযুদ্ধ জানালা’ নামের একটি আলোকচিত্র সংগ্রহশালা স্থাপন করা হয়েছে। ম্যুরালটি বায়ান্ন থেকে একাত্তরের আন্দোলন-সংগ্রামকে ধারণ করে আছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করা এবং তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্ম সচিব (কলেজ), শিক্ষা মন্ত্রণালয় ও কলেজের অধ্যক্ষ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।