রাজউক চেয়ারম্যানকে দুদকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্রকল্প অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজউকের চেয়ারম্যান নুরুল হুদাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার বিকেলে বিশেষ বাহকের মাধ্যমে রাজউকের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক যতন কুমার রায়। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তাঁকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
নোটিশ পাঠানো প্রসঙ্গে যতন কুমার রায় জানান, পূর্বাচল প্রকল্প, উত্তরা আবাসিক প্রকল্প ও উত্তরা সম্প্রসারিত প্রকল্প বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠায় রাজউকের চেয়ারম্যানের কাছে কিছু সুস্পষ্ট বক্তব্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য এ নোটিশ পাঠানো হয়েছে।