রাজউক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান মো. নুরুল হুদার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। গত রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী রাজউকের বর্তমান চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়ার আদেশ আগামী ২৩ মার্চ থেকে কার্যকর হবে। মো. নুরুল হুদা ২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। বিজ্ঞপ্তি।