রাজউকে ওড়ে না জাতীয় পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউক ভবনে জাতীয় পতাকার স্ট্যান্ড থাকলেও অনেক দিন থেকেই সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না। ঢাকা, ১১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
রাজউক ভবনে জাতীয় পতাকার স্ট্যান্ড থাকলেও অনেক দিন থেকেই সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না। ঢাকা, ১১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

ডিসেম্বর মাস এলেই লাল–সবুজ পতাকায় ছেয়ে যায় চারদিক। গাড়ি–বাড়ি থেকে শুরু করে দোকানেও পতাকা ঝুলছে। তবে শুধু ডিসেম্বরই নয়, সরকারি প্রতিষ্ঠানে সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। কিন্তু রাজউক ভবনে পতাকার স্ট্যান্ড থাকলেও পতাকা নেই।

২০১৫ সালেও দেখা গেছে রাজউক ভবনে জাতীয় পতাকা নেই। ঢাকা, ১৮ জুন, ২০১৫। ছবি: প্রথম আলো
২০১৫ সালেও দেখা গেছে রাজউক ভবনে জাতীয় পতাকা নেই। ঢাকা, ১৮ জুন, ২০১৫। ছবি: প্রথম আলো

আজ সোমবার দুপুরে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ভবনে দেখা যায়, পতাকার স্ট্যান্ডটি খালি। পতাকা নেই। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কিন্তু এ প্রতিষ্ঠানটিতে এর আগেও পতাকা দেখা যায়নি। ২০১৫ সালের ১৮ জুনেও জাতীয় পতাকা উত্তোলন না করার একটি ছবি প্রথম আলো অনলাইনে ছাপানো হয়েছিল।

জাতীয় পতাকার স্ট্যান্ড থাকলেও অনেক দিন থেকেই রাজউক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। ঢাকা, ১৮ জুন, ২০১৫। ছবি: প্রথম আলো
জাতীয় পতাকার স্ট্যান্ড থাকলেও অনেক দিন থেকেই রাজউক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। ঢাকা, ১৮ জুন, ২০১৫। ছবি: প্রথম আলো

এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনিক ভবনে কেন পতাকা থাকবে না?’ পরে না থাকার বিষয়টি জানানো হলে তিনি অন্য একজনকে দেখার জন্য নির্দেশ দেন এবং বলেন বিষয়টি তিনি দেখবেন।