রাজউকের অনুমোদন পেল ‘আশিয়ান সিটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আশিয়ান সিটি’ (প্রথম পর্ব) আবাসন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত বৃহস্পতিবার রাজউকের পক্ষ থেকে এ অনুমোদনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়ার কাছে বৃহস্পতিবার রাজউকের সচিব মোহাম্মদ মোস্তফার পাঠানো এক চিঠিতে জানানো হয়, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সভাপতিত্বে গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ‘ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪’ অনুসারে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘আশিয়ান সিটি’ (প্রথম পর্ব) প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা শুরু থেকেই আইনকানুন মেনে প্রকল্পের উন্নয়নকাজ করে আসছি। রাজউকের চূড়ান্ত অনুমোদন আমাদের ভালো কাজের স্বীকৃতি।’ বিজ্ঞপ্তি।