রাজউকের নতুন চেয়ারম্যান জি এম জয়নাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়, জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার অভোগকৃত অবসর-উত্তর ছুটি বাতিল করে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।