রাজউকের নতুন চেয়ারম্যান জয়নাল আবেদীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটি ভোগরত (পিআরএলে থাকা) অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন ভূঁইয়া রাজউকের চেয়ারম্যান নুরুল হুদার স্থলাভিষিক্ত হবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আজ মঙ্গলবার এক আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, জয়নাল আবেদীন ভূঁইয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হলো।