রাজউকের প্রধান পরিকল্পনাবিদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অনুমোদন ও বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে দুদক কার্যালয়ে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের তদারকিতে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরিফের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।