রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় গতকাল সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল সাতটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ১।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত (সিলেট-মৌলভীবাজার) সীমান্ত অঞ্চলে, রাজধানীর আগারগাঁও আবহাওয়া কার্যালয় থেকে ১৮৩ কিলোমিটার (সোজাসুজি উত্তর-পূর্ব) দূরে।