রাজধানী সুপার মার্কেটে আগুন, ঘটনাস্থলে ১১টি ইউনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, এই আগুন নিয়ন্ত্রণে তাদের ১১টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক তিনি আগুন লাগার কোনো কারণ জানাননি।
