প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে গৃহীত হওয়ায় গতকাল রোববার রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার আগে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।সমাবেশে দীপু মনি বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এটি শুধু আওয়ামী লীগের নয়, জনগণের বিজয়।ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জনগণের ক্ষমতায়ন’ মডেল সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার ঘটনা শুধু শেখ হাসিনার অর্জন নয়, বাঙালি জাতি ও বিশ্বের শান্তিকামী মানুষের জন্যও গৌরবের।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের নেতা হারুনুর রশীদ, ফারুক হোসেন, মাহাবুবুর রহমান, আবদুস সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।