রাজধানীতে অগ্নিকাণ্ডে ৭২টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লেগে চারটি বাড়ির ৭২টি টিনশেড ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২২৯/সি মীরহাজীরবাগে ইদ্রিস মিয়ার বাড়ির ভাড়াটে বাচ্চু মিয়ার ঘরে প্রথম আগুন লাগে। এরপর আগুন একে একে মাহমুদা বেগম, হারুন মিয়া ও তুহিন মিয়ার বাড়ির টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে চার বাড়ির ৭২টি ঘর পুড়ে যায়। বাসিন্দারা ঘরের বাইরে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ঘরগুলো তালাবদ্ধ থাকায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ২০-২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।