রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নাছির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ঘুমিয়ে পড়ায় আগুন লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও প্রতিবেশী ধারণা করছে।
নিহত নাছির উদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। তিনি রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার ৫৭৭ নম্বর বাড়িতে একা থাকতেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ঘর থেকে গন্ধ ও ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নাছির উদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান।
মশিউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।