রাজধানীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ফ্লাইওভারের (উড়ালসড়ক) থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

সেনানিবাস থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দিমুল হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি প্রথম আলোকে জানান, মিরপুর উড়ালসড়কের যে অংশটি সেনানিবাসের ওপর দিয়ে মাটিকাটায় সড়কে গিয়ে মিশেছে, তার কিছু আগে ৫০ থেকে ৫৫ বছর বয়স্ক একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ক্ষতচিহ্ন আছে।

উল্লেখ্য, গত রোববার নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে সাত ব্যক্তি অপহূত হন। গতকাল বুধবার ওই সাতজনের মধ্যে ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। আজ আরেকটি লাশ পাওয়া যায়। এর পরই আজ রাতে রাজধানীর মিরপুর উড়ালসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলো।