রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার করা তিনজন হলেন কমল ওরফে কামাল হোসেন, জসিম ও শফিক। গত শনিবার সন্ধ্যায় সবুজবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের একটি দল সবুজবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার কার হয়। পাশাপাশি তাঁদের হেফাজত থেকে আটটি রিকশা ও ২০টি এপিট্রা-২ ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির (দক্ষিণ) সহকারী পুলিশ কমিশনার রেজাউল করিম অভিযানে নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেপ্তার তিনজন জানিয়েছেন, তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করে প্রথমে নিরীহ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। পরে কৌশলে বিষাক্ত ট্যাবলেটের পাউডার চা, ডাবের পানি ও কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে তাদের পান করান। বিষক্ত এই পানীয় পান করে কেউ অজ্ঞান হওয়ার পর তাঁরা ওই অজ্ঞান ব্যক্তির মূল্যবান সম্পদ, টাকাপয়সা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।