রাজধানীতে অবৈধ ভবন ৪০৯৭ টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় রাজউকের অনুমোদনবিহীন অবৈধ ভবনের সংখ্যা চার হাজার ৯৭টি। এ তালিকায় প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানেরও একাধিক ভবন রয়েছে। একাধিক সরকারি প্রতিষ্ঠানের ভবনও আছে।

আজ রোববার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ কে রহমতুল্লাহর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি অবৈধ ভবনের মালিকের নাম ও ঠিকানাসহ ভবনের তালিকা প্রকাশ করেন।

 মোশাররফ হোসেন বলেন, রাজউক নিয়মিতভাবে অবৈধ স্থাপনা অপসারণ করে থাকে, যা এখনো অব্যাহত আছে। 

অবৈধ ভবনের নামের তালিকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে রয়েছে— মীর কাশেম আলী কেয়ারী লিমিটেড (বায়তুল আমান হাউজিং এলাকায় দুটি ভবন), নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (ধানমন্ডি), সাংসদ এনামুল হকের এনা প্রোপার্টিজ (সেন্ট্রাল রোড), শেলটেক ডেভালপমেন্ট, (পরিবাগ), ট্রপিক্যাল হোমস (গার্ডেন রোড), ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ (বসুন্ধরা আবাসিক এলাকাতে বেশ কয়েকটি প্লট), নাভানা রিয়েল এস্টেট (বসুন্ধরা আবাসিক এলাকাতে একাধিক প্লট), নাভানা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন (গুলশান), র্যাংগস প্রোপার্টিজ লিমিটেড (গুলশান ও বনানী), কনকর্ড কসসোরটিয়াম (গুলশান), সুবাস্তু ডেভালপমেন্ট লিমিটেড (বনানীতে একাধিক ভবন), নাভানা রিয়েল এস্টেট (বনানী), নগর হোমস (বনানী), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (নদ্দা), শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল (গুলশান-২), আমিন মোহাম্মদ ফাউন্ডেশন (উত্তরায় একাধিক ভবন), এনা প্রোপার্টিজ (উত্তরা), নাভানা রিয়েল এস্টেট (উত্তরায় একাধিক ভবন), ট্রপিক্যাল হোমস (উত্তরা), রূপনগর রিয়েল এস্টেট (উত্তরা), কনকর্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (রোকেয়া স্মরণী), আইডিডিএল (রোকেয়া স্মরণী), হাইপেরিয়ন ডেভালপমেন্ট লিমিটেড (মিরপুরে বেশ কয়েকটি ভবন), রূপায়ণ হাউজিং (বসুন্ধরা ও ধানমন্ডিতে), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিডেট (মিরপুর), পিসি কালচার হাউজিং এর একাধিক ভবন (মোহাম্মদপুর), মিশন ডেভালপমেন্ট ফারইস্ট হাউজিং (মিরপুর), এনা প্রোপার্টিজ (পিসি কালচার হাউজিং), উদয়ন ডেভালপমেন্ট (মিরপুর), মজুমদার ডেভালপমেন্টের একাধিক ভবন (কাফরুল), বিডিডিএল (উত্তরা), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (আফতাব নগর), ডম-ইনো ডেভালপমেন্ট (মগবাজার, সিদ্ধেশ্বরী, ইস্কাটন ও উত্তরাসহ অন্যান্য এলাকায় বেশ কিছু ভবন), এএনজেড প্রোপার্টিজ (উত্তরা ও বনানী), নগর বিল্ডার্স হোমস লিমিটেড (উত্তরা), শেলটেক প্রাইভেট লিমিটেড (গুলশান), গ্রিন ডেল্টা হাউজিং (মোহাম্মদপুর), মোহাম্মদী ডেভালপমেন্ট  (মোহাম্মদপুর), ইউনিয়ন ডেভেলপার (শুক্রাবাদ), ইস্টার্ন হাউজিং (নিকেতন, গুলশান), ক্রিসেন্ট হোল্ডিং লিমিটেড (নয়াটোলা, মগবাজার), বিটিআই (বনানী), ডিসেন্ট ডেভেলপার্স লিমিটেড (পান্থপথ), সাউদার্ন সিএনজি ওয়ার্কশপ (তেজগাঁও), যমুনা অয়েল (কারওয়ান বাজার), গ্রামীণফোন (বসুন্ধরা), পরিবার পরিকল্পনা অধিদপ্তর (জনসংখ্যা ভবন, আজিমপুর), ঢাকা সিটি করপোরেশনের সিটি সেন্টার (মতিঝিল), রেড ক্রিসেন্ট সোসাইটি (মতিঝিল), ঢাকা সিটি করপোরেশন অফিস (দিলকুশা), জাতীয় শুটিং ফেডারেশন (গুলশান), নিটল গ্রুপ (মগবাজার), আদ-দ্বীন হাসপাতাল (মগবাজার), স্টার কাবাব (ধানমন্ডি-২), ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স (গুলশান), পদ্মা ফেব্রিক্স লিমিটেড  (তেজগাঁও), সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল (বনানী), বিএনপির ফজলুল হক মিলন (বনানী), আওয়ামী লীগের এইচ বি এম ইকবাল (গুলশান অ্যাভিনিউ)।